কেরানীগঞ্জে পুলিশের হেনস্থার শিকার সাংবাদিক, প্রতিবাদে মানববন্ধন

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির সিটি রিপোর্টার সাংবাদিক আরিফুল ইসলাম'কে পুলিশ কর্তৃক হেনস্থা ও ক্যামেরা

2023-10-26T19:04:51+00:00
2023-10-26T19:22:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে পুলিশের হেনস্থার শিকার সাংবাদিক, প্রতিবাদে মানববন্ধন
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৭:০৪ পিএম  আপডেট: ২৬.১০.২০২৩ ৭:২২ পিএম  (ভিজিট : ২৫৯)
X

ঢাকার কেরানীগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির সিটি রিপোর্টার সাংবাদিক আরিফুল ইসলাম'কে পুলিশ কর্তৃক হেনস্থা ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করায় অভিযুক্ত পুলিশ সদস্যসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা জেলা প্রেসক্লাব ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকরা। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে  ঢাকা জেলা  প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রেসক্লাব এর নির্বাহী সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর মিয়া আব্দুল হান্নান। 

সঞ্চালনা করেন কেরানীগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ও বিটিভির সাংবাদিক মাসুদ রানা, বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার স্থানীয় সাংবাদিক এইচ এম আমীন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, দিনকাল পত্রিকার শেখ মোহাম্মদ শামীম উদ্দিন, প্রথম আলো পত্রিকার ইকবাল হোসেন রতন, ঢাকা জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামীম হাওলাদার, বাংলাদেশ বুলেটিন পত্রিকার সোহাগ খান, বাংলাদেশ সমাচার পত্রিকার হৃদয় ইসলাম, সাংবাদিক শাহ আলম সাগর  সহ ঢাকা জেলা প্রেসক্লাব ও দক্ষিন কেরানীগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ বলেন  পুলিশের দায়ীত্ব হলো পেশাগত দায়ীত্ব পালন কালে সাংবাদিককে নিরাপত্তা দেয়া কিন্ত নিরাপত্তা দেওয়া দুরের কথা। পুলিশ আরিফকে লাঞ্চিত করে এবং তার ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে। ঘটনার পরপর ঢাকা জেলা পুলিশের অপরাধ বিভাগের দায়ীত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম সাংবাদিকদের আশ্বাস দেয় তিন দিনের মধ্যে অভিযুক্ত আনোয়ারের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিবেন। ঘটনার সাত দিন পাড় হলেও এ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। তাই অবিলম্বে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ঢাকা রেঞ্জ ডিআইজি সহ সংশ্লিষ্ট কর্তিপক্ষে প্রতি আহবান জানান ঢাকা জেলার সাংবাদিকরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy