মহাখালীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। একইসঙ্গে আগুন

2023-10-26T19:05:40+00:00
2023-10-26T19:05:40+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মহাখালীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৯৯)
X

রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। একইসঙ্গে আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ দলও।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, মহাখালীর খাজা টাওয়ারে বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে।

এদিকে, সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, সেনা নৌ ও বিমান বাহিনীর একটি দল মহাখালীর আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করবেন।









খাজা টাওয়ারে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। এছাড়া সতর্কতা হিসেবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গোটা এলাকা অন্ধকার হয়ে পড়েছে।

আগুন লাগার পরপর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনের ভেতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy