খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই

2023-10-26T20:35:44+00:00
2023-10-26T20:35:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খাজা টাওয়ারে আগুন: ভবন থেকে পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা।

তিনি জানান, হাসনা হেনা ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে পড়ে যান।
ভবন থেকে নামছেন একজন

ভবন থেকে নামছেন একজন










এছাড়া কোম্পানিটির আরেক সেলসম্যান মেহেদী হাসান আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নেভেনি রাজধানীর মহাখালীর ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারের আগুন। শেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এছাড়া ভেতরে কেউ আটকা পড়েছে কি না তা দেখতে ভেতরে প্রবেশ করেছে ফায়ারের সার্চ টিম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy