শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাব কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল সাংবাদিক ফোরামের ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি খান মোহাম্মদ সালেক, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, সাবেক সভাপতি গাফফার মাহমুদ, জামাল উদ্দিন, সাখাওয়াত হোসেন বাদশা, দৈনিক খবরের কাগজের শাহনাজ পারভীন এলিস, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ ও আতাউর রহমান আজাদ এবং এই মতবিনিময় সভার উদ্যোক্তা, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ঢাকার যুগ্ম সম্পাদক খন্দকার আছাব মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। এই আড্ডা ও মধ্যাহ্নভোজে শতাধিক সাংবাদিক অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর ঢাকায় কর্মরত টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে টাঙ্গাইলে দায়িত্বরত সাংবাদিকদের প্রাণবন্ত আড্ডা স্মৃতিময় হয়ে থাকবে। এই আড্ডার মূল লক্ষ্য ছিল টাঙ্গাইলের উন্নয়নে অবদান রাখা ও সহযোগিতা করা এবং ঢাকা ও টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের পারষ্পরিক সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করা।