ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ অক্টোবর ঢাকায় বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার

2023-10-27T17:22:20+00:00
2023-10-27T17:22:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৫:২২ পিএম   (ভিজিট : ১৯০)
X

ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ অক্টোবর ঢাকায় বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগ পাশাপাশি বড় দুইটি কর্মসূচি ঘোষণা করেছে। তাদের এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে কেউ যাতে কোন প্রকার অস্থিরতা বা নাশকতার চেষ্টা না করতে পারে সেই কারণে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকবে বলে জানান, জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।

উল্লেখ, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে জনসভার ডাক দিয়েছে মাঠের বিএনপি। পাশাপাশি একেই দিন বায়তুল মোকাররম এলাকায় জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy