পটুয়াখালী-১ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ (শুক্রবার) বিকাল সাড়ে ৩ টায় তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ তিনি পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের সময় পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বি.এম শাহজাহান পারভেজ, দুমকি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাবলুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমাদানের মুহুর্ত
মনোনয়ন দাখিল শেষে মোহাম্মদ আলী আশরাফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবে বলে আমি শতভাগ আশাবাদী। কারণ, পটুয়াখালী-১ আসন অর্থ্যাৎ পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের মানুষের সেবা ও কল্যাণে আমি বিগত ৩/৪ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
জনপ্রিয় এই নেতা আরও বলেন, একই সাথে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরে আওয়ামী লীগের প্রতি ভোটারদের মাঝে আস্থা সৃষ্টি এবং দলীয় ঐক্য বজায় রেখে সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে মানুষের দোড়গোরায় পৌঁছে তাদের খেদমত নিজেকে উৎসর্গ করে আমি কাজ করে যাচ্ছি। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, ভোটারদের ইচ্ছার প্রতিফলন তথা যেকোনো মাঠ জরিপে অন্য যেকোন প্রার্থীর চেয়ে আমার অবস্থান সুদৃঢ়। দলের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ভোটার জরিপের প্রতি আস্থা রেখে আমাকে মনোনয়ন দিলে পটুয়াখালী-১ আসনের সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নে আমি সারাজীবন কাজ করে যাব।