কমলগঞ্জে রিকশা চালকের লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪৫) নামে এক রিক্সাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মোকামবাজার এলাকায় শমশেরনগর

2023-10-27T20:52:52+00:00
2023-10-27T20:52:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে রিকশা চালকের লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৮:৫২ পিএম   (ভিজিট : ২৯৮)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪৫) নামে এক রিক্সাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মোকামবাজার এলাকায় শমশেরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিছন থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ছমির শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মৃত ইন্তাজ মিয়ার পুত্র। 

শমশেরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো: সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছমির মিয়া অতিরিক্ত মদ্যপান করত। তার ৩/৪ জন স্ত্রী রয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাশী শর্মা রাত পৌনে ৮টায় জানান, নিহত যুবক ছমির মিয়া  পেশায রিক্সা চালক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিন্থ নেই। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে  বলে তিনি জানান। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)  শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy