ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ ২ জন গ্ৰেপ্তার

সুমন আহমেদ, ধামরাই

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে সড়কের ওপর ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনার

2023-10-28T15:11:54+00:00
2023-10-28T15:11:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ ২ জন গ্ৰেপ্তার
সুমন আহমেদ, ধামরাই
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৩:১১ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ঢাকার ধামরাইয়ে ঢুলিভিটায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে সড়কের ওপর ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর) সকাল ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পৌরসভার বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

তারা একটি মিছিল নিয়ে ধামরাই বাজার থেকে ঢুলিভিটা দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- সুজন (২৯) ও আবুল বাশার মন্টু (৫০)। তারা দুজনেই ধামরাইয়ের বাসিন্দা ও বিএনপির পদধারী নেতা বলে জানা গেছে।

সকালের দিকে হঠাৎ কয়েকজন জড়ো হয়ে একটি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই ও শেখ হাসিনার পতন চাইসহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশিদ জানান, সকাল ৬টা ৩০ এর দিকে ঢুলিভিটায় ২০০/২৫০ জনের মতো লোকজন সরকার বিরোধী স্লোগানসহ ধামরাই যাত্রাবাড়ী মোড় থেকে ঢুলিভিটা যাওয়ার সময় এদের মাঝখান থেকে কিছু দুষ্কৃতিকারী সড়কে টায়ারে আগুন দেয় ও বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে। আরো পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়।  

 ঘটনাস্থল থেকে দুইটি ককটেল ও চারটি চকলেট বোমাসহ বিস্ফোরিত আলামত উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটক ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy