সংঘর্ষে উত্তপ্ত রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীতে কাছাকাছি এলাকায় বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে

2023-10-28T15:15:25+00:00
2023-10-28T15:49:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংঘর্ষে উত্তপ্ত রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৩:১৫ পিএম  আপডেট: ২৮.১০.২০২৩ ৩:৪৯ পিএম  (ভিজিট : ১৯৭)
X


রাজধানীতে কাছাকাছি এলাকায় বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। বিজিবির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে ছয় প্লাটুনি বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে। ১০ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে।

আজ শনিবার আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে রণক্ষেত্রে রূপ নিয়েছে রাজধানীর কয়েকটি এলাকা। কাকরাইল, পল্টন ও বিজয়নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন বিএনপি ও সমমনা দলের নেতা–কর্মীরা। এ সব ঘটনায় একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে। দুটি মোটরসাইকেল পোড়ানো হয়। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাও ঘটেছে। এসব সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দফা দাবি আদায়ে মহাসমাবেশ করছে বিএনপি। গতকাল বিকেল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলের নেতা–কর্মীরা। আজ সকাল গড়িয়ে দুপুরের পর সমাবেশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। 

কিছু দূরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে থেকে সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন দলটির নেতা–কর্মীরা। এরপর দুপুরের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। 

এদিকে মতিঝিলের শাপলা চত্বরে জামায়াতে ইসলামী সমাবেশের অনুমতি চেয়েও পায়নি। পরে তারা অনুমতি ছাড়াই সমাবেশ করার ঘোষণা দেয়। আজ সকাল থেকেই দলটির নেতা–কর্মীরা মতিঝিলের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেয়। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শাপলা চত্বরে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের পক্ষ থেকে শর্তসাপেক্ষে জামায়াতকে আরামবাগে সমাবেশের অনুমতি দেওয়া হয়।

বাবু/এ.এস





  বিষয়:   বিজিবি  নিয়ন্ত্রণ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy