প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৩:২১ পিএম (ভিজিট : ২২১)

X
বিএনপি নেত্রী খালেদা জিয়া বিধবা মহিলা ছিলেন কিন্তু তিনি সাজ গোঁজ নিয়ে ব্যস্ত ছিলেন আপনাদের কথা ভাবেন নি। কিন্ত জননেত্রী শেখ হাসিনা আপনাদের সম্মান বৃদ্ধি করেছে। রাজবাড়ী বালিয়াকান্দিতে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি এসব বলেন।
তিনি আরো বলেন, আ.লীগ সরকার বিধবা, বয়স্ক,প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করে দিয়েছে। আর যখোন বিএনপি সরকার ক্ষমতা ছিলো আপনাদের হাতুরি পিটা করেছে, পাংশা,কালুখালী, বালিয়াকান্দিতে চাঁদবাজি-সন্ত্রাস টেন্ডারবাজির রাজত্ব কায়েম করেছে। যদি আবারও বিএনপি ক্ষমতা আসে তাহলে আপনাদের ভাতা সহ সকল সুযোগ সুবিধা বন্ধ করে দিবে তাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা পুনরায় আ.লীগ কে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ইউনিয়ন পরিষদ ও আ.লীগের আয়োজনে ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলমের সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুন, বালিয়াকান্দি ইউনিয়ন আ.লীগ সভাপতি মো শামছুল আলম মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো বদিউজ্জামান মোল্লা বিপ্লব, ভাতাভোগী আসাদুজ্জামান রিগান প্রমুখ।