বিজয়নগরে তিনদিক থেকে পুলিশের ওপর হামলা

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পুলিশের ওপর নতুন

2023-10-28T15:55:29+00:00
2023-10-28T15:55:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে তিনদিক থেকে পুলিশের ওপর হামলা
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X


রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পুলিশের ওপর নতুন করে চড়াও হন নেতাকর্মীরা। কালভার্ট মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা—এই তিন দিক থেকে ঘেরাও করে পুলিশকে আক্রমণ করেছে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতা-কর্মীরা।

ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানিয়েছেন, বিজয়নগরের আকরাম টাওয়ারের সামনে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

এছাড়া পুলিশের ওপর ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করেছে তারা। বিজয়নগরের কালভার্ট রোডের একটি ভবনে পুলিশের ৪০ জনের একটা ফোর্স আটকা আছে বলেও জানা গেছে।

কালভার্ট রোডে বিএনপি নেতাকর্মীদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম সামাদ। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন দেয়া পুলিশ বক্সে চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির ক্যাপ পড়ে থাকতে দেখা গেছে।

এরআগে দৈনিক ইত্তেফাক, কালবেলা, ঢাকা টাইমসের সাংবাদিকদের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। বিএনপির হামলায় ঢাকা টাইমসের এক সাংবাদিকের পা ভেঙে যায় এবং কালবেলার সাংবাদিক রাফসান জনি গুরুতর আহত হন। হামলা চালিয়ে সময় টিভির গাড়িও ভাঙচুর করা হয়।

বাবু/এ.এস





  বিষয়:   বিজয়নগর  পুলিশ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy