ব্রাহ্মণবাড়িয়ায় ৬৯ কেজি গাঁজা উদ্ধার

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাভার্ডভ্যানের ভিতর থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।২৭ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের

2023-10-28T17:42:44+00:00
2023-10-28T17:42:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৯ কেজি গাঁজা উদ্ধার
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৬৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাভার্ডভ্যানের ভিতর থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।২৭ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর দারোগা বাড়ি পাকা রাস্তার ওপর থেকে গাঁজাসহ কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাড়েরা ইউনিয়নের মনকাশাইর দারোগা বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে দারোগাবাড়ি-ধর্মপুরগামী আঞ্চলিক সড়কের দারোগাবাড়ি এলাকার পাকা রাস্তার ওপর থেকে কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ মাদক কারবারি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy