চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও পিস্তলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গান পাউডার ও আগ্নেয়াস্ত্রসহ মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে ৫৩

2023-10-28T17:46:37+00:00
2023-10-28T17:46:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও পিস্তলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৬৬)
X

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গান পাউডার ও আগ্নেয়াস্ত্রসহ মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে ৫৩ বিজিবি। আটক মনিরুল ইসলাম(৫০) জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সূর্যনারায়নপুর গ্রামের মৃত সাবদুল হকের ছেলে।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে ৫৩ বিজিরি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেনের নেতৃত্বে জহুরপুর টেক বিওপির সদস্যরা টোকনা নদীর চর এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা মনিরুল ইসলামকে ৭ কেজি ৪৫০ গ্রাম গানপাউডার, একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি তাজা গুলিসহ আটক করে এবং মনিরুলের ছেলে খায়রুল দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

শনিবার সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৩ বিজিরি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন। এসময় তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে বিজিবি। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

জব্দ অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকা বলেও জানান তিনি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy