কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার আদমপুর,

2023-10-28T18:03:58+00:00
2023-10-28T18:03:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৪
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৬:০৩ পিএম   (ভিজিট : ৩২৬)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার আদমপুর, শমশেরনগর ও শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খলিল মিয়া (৩২), শাহিন মিয়া (৪২), আজিম উদ্দিন (৩৪) ও প্রণব বৈদ্য (৪০)। বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাসায় বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। এতে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন। 

এ ঘটনায় গত শুক্রবার পুলিশ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩৪-৪০ জন আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেছে। 
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy