রাজধানীতে এক ঘণ্টায় ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর কাকরাইল মোড়ে ও মালিবাগ ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে এবং কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (২৮ অক্টোবর)

2023-10-28T18:50:20+00:00
2023-10-28T18:50:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে এক ঘণ্টায় ৩ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৬:৫০ পিএম   (ভিজিট : ২৮৩)
X

রাজধানীর কাকরাইল মোড়ে ও মালিবাগ ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে এবং কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এসব বাসে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপির কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়ক হয়ে যাওয়ার চেষ্টা করে।  কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরেই লাঠি হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করেন। এ সময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে হুড়োহুড়ি করে নেমে যায়। একপর্যায়ে ওই যুবকরা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটি পুরোপুরি পুড়ে গেছে।

ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিকেলে ৫টা ২০ মিনিটের দিকে কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানাতে পারেননি তিনি।

এর আগে দুপুরে পুলিশি বাধায় বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পুলিশের ধাওয়া খেয়ে দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী ও পুলিশ এবং সাংবাদিকরা আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দাবি, ৪১ পুলিশ সদস্য আহত হয়েছেন ও একজন মারা গেছেন। 

এছাড়া বিকেল ৩টা ৩৯ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপির মিডিয়া সেল দাবি করে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy