চিত্রা নদীতে এস এম সুলতান নৌকাবাইচ

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়েছে এসএম সুলতান নৌকাবাইচ

2023-10-28T18:56:01+00:00
2023-10-28T19:09:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিত্রা নদীতে এস এম সুলতান নৌকাবাইচ
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৬:৫৬ পিএম  আপডেট: ২৮.১০.২০২৩ ৭:০৯ পিএম  (ভিজিট : ২০১)
X

বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়েছে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা।

শনিবার বেলা তিনটায় নড়াইলের চিত্রা নদীর পুরাতন ফেরিঘাটের শেখ রাসেল সেতুর সামনে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বাইচ দেখতে আশেপাশের জেলাসহ নানা শ্রেণীপেশার মানুষের পদভারে মুখরিত চিত্রা নদীর দুইপাড় জনস্রোতে পরিণত হয়।

জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, নেজারত ডেপুটি (এনডিসি) আছিফ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান।

নড়াইল পুরাতন ফেরিঘাটের শেখ রাসেল সেতু হতে শুরু হয়ে মাছিমদিয়ার এসএম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার বাইচে অংশ নেয় কালাই নৌকা ১০টি, টালাইয়ের ৪টি নৌকা। মোট পাঁচটি টানে বাইচ শেষ হয়।

টালাই এবং কালাই নৌকার প্রত্যেক বিভাগের ১মস্থান অধিকারী প্রতিটি নৌকাকে ৬০ হাজার টাকা, ২য় অধিকারী প্রতিটি নৌকাকে ৪০ হাজার টাকা এবং তৃতীয় অধিকারী প্রতিটি নৌকাকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। তবে প্রতিটি অংশগ্রহণকারী নৌকাকে ৫ হাজার টাকা করে সান্তনা পুরস্কার প্রদান করা হয়েছে।

এছাড়া নারী নৌকা বাইচ প্রতিযোগিদের ১ম অধিকারীর জন্য ১০ হাজার টাকা এবং অন্যান্য অংশগ্রহণকারী নৌকাকে ৫ হাজার টাকা করে পুরস্কারের প্রদান করা হয়েছে।

এদিকে নৌকাবাইচকে ঘিরে জমিদারবাড়ির বাধাঘাট, চরের ঘাট আর পঙ্কবিলা ঘাটে মেলা বসে। মেলায় নানা ধরনের নাগরদোলা, চরকি আর পসরা নিয়ে বসেছিলো আগত দর্শকদের জন্য। নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধের আগমনে এ নৌকাবাইচ যেন পরিণত হয় মিলন মেলায়।#







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy