বিএনপি নেতার উপর গুলি বর্ষণ

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম আফতাবকে গুলি বর্ষণ করেছে

2023-10-29T14:31:56+00:00
2023-10-29T14:31:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতার উপর গুলি বর্ষণ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ২:৩১ পিএম   (ভিজিট : ১৪৮)
X

নাটোরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম আফতাবকে গুলি বর্ষণ করেছে দূর্বত্তরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে এ গুলিবর্ষনের ঘটনা ঘটে। সাইফুল ইসলাম আফতাব স্টেশন বড়গাছা এলাকার খলিল সরদারের ছেলে। 

এদিকে গুলি বর্ষণের বিষয়টি জেলা বিএনপির পক্ষ থেকে দাবী করা হলেও পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনা উদঘাটনে কাজ করছেন বলে জানা গেছে।

নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলাম আফতাব বের হচ্ছিলেন। এসময় ৮ থেকে ১০টি মটরসাইকেলে আসা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন তিনি। এসময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাক্তাররা তার অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। 

এব্যাপারে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কোন নেতা-কর্মীরা এই ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালন করা হচ্ছে।

এবিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ জানান, 'ঘটনাটি শুনেছেন। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কারা এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটন করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy