টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ

2023-10-29T14:38:57+00:00
2023-10-29T14:38:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ২:৩৮ পিএম   (ভিজিট : ২২৪)
X

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। 


জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার রোধে প্রজনন স্থান নষ্ট করার জন্য সচেতনতা তৈরির লক্ষে রোববার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে। পরিচ্ছন্নতা অভিযানে শহরের হটস্পটে এডিস মশা এবং মশার প্রজনন স্থানগুলোতে শনাক্ত ও নিমূলসহ ঘরবাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করে সকলকে সচেতন করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। 



জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শহরের ১৪টি স্থান চিহ্নিত করা হয়েছে। এ সব স্থানে একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে সবাইকে সচেতন করা হবে। এরপর যদি কোন প্রতিষ্ঠানে অপরিষ্কার থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 



এসময় স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারি দপ্তরের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy