কাউখালীতে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরর কাউখালীতে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে

2023-10-29T15:24:47+00:00
2023-10-29T15:24:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাউখালীতে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৩:২৪ পিএম   (ভিজিট : ২৫২)
X

পিরোজপুরর কাউখালীতে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলাটি করেন। আসামি আতফি আহমেদ (৩০) ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাগেছে, ওই গৃহবধূর বাবার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়। চার দিন আগে তিনি স্বামীর  বাড়ি থেকে বাবার বাড়ি কাউখালীতে যান। গত শুক্রবার রাত আটটার দিকে আতফি আহমেদ ওই গৃহবধূর মায়ের মুঠোফোনে কল করেন। এরপর গৃহবধূর সঙ্গে কথা আছে বলে তাঁকে ঘরের বাইরে আসতে বলেন। ঘরের বাইরে গেলে আতফি আহমেদ তাঁকে জোর করে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে আতফি আহমেদ পালিয়ে যান। খবর পেয়ে গৃহবধূর স্বামী শ্বশুরবাড়িতে আসেন। শনিবার কাউখালী থানায় গৃহবধুর স্বামী বাদী হয়ে মামলা করেন।

ওই গৃহবধূ বলেন, ‘ইউপি সদস্য আতফি আহমেদ আমার শ্বশুরবাড়ির এলাকার জনপ্রতিনিধি। তিনি আমাদের পরিচিত হওয়ার তাঁর ফোন পেয়ে কথা শোনার জন্য আমি ঘর থেকে বের হয়েছিলাম। তবে তিনি এমন কাজ করবেন ভাবতে পারিনি।’

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy