পিরোজপুরে ছাত্রলীগের বিক্ষোভ ও শান্তি সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

জামাত, বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ

2023-10-29T15:27:26+00:00
2023-10-29T15:27:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে ছাত্রলীগের বিক্ষোভ ও শান্তি সমাবেশ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৩:২৭ পিএম   (ভিজিট : ২০১)
X

জামাত, বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জেলা আওয়ামী লীগ।

রবিবার সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি টাউন ক্লাব সড়কে সমাবেশে এসে মিলিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন 

জেলা যুবলীগের সভাপতি ও জেলা আ`লীগ সহ-সভাপতি আখতারুজ্জামান ফুলু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান শামীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শফিউল হক মিঠু, জাহিদ হাসান পিরু, গোপাল বসু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হাসান মামুন প্রমুখ। 

এ সময় বক্তরা বলেন, বিএনপি, জামাত হরতালের নামে অগ্নি সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে। সাংবাদিকদের উপরে হামলা ও পুলিশের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড যাতে না চালাতে পারে তাই ছাত্রলীগ সব সময় ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করবো। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy