সোনাগাজীতে আ'লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ হরতালের বিরুদ্ধে সোনাগাজী উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি

2023-10-29T15:58:00+00:00
2023-10-29T15:58:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে আ'লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২৬৭)
X

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবৈধ হরতালের বিরুদ্ধে সোনাগাজী উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

রবিবার (২৯অক্টোবর) সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আ'লীগ কার্যালয়ে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।

বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা আ'লীগের সহ সভাপতি এডভোকেট নাছির উদ্দীন বাহার, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি- আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক হিরণ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, পৌর আ'লীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন ভূঞা, পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আলম শাহীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy