চাঁদপুরে নিষেধাজ্ঞা মানছে না জেলেরা, আটক ১৩০

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা মানছে না জেলেরা। আইন অমান্য করে অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় টাস্কফোর্স

2023-10-29T17:37:31+00:00
2023-10-29T17:37:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে নিষেধাজ্ঞা মানছে না জেলেরা, আটক ১৩০
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১২৯)
X

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা মানছে না জেলেরা। আইন অমান্য করে অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে আটক হয়েছে ১৩০ জেলে। এর মধ্যে ৯০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ এবং ৪০ জেলে আটক হয় চাঁদপুর সদর টাস্কফোর্সের অভিযানে।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, আজ ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৪০ জেলেকে আটক করেন। এর মধ্যে ৩১ জেলেকে ৭ দিন করে কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। একই সময় অপ্রাপ্ত বয়স্ক ৯ জেলেকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো  জানান, অভিযানের সময় ৭টি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ গরবীদের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সবগুলো ইউনিট অভিযান পরিচালনা করে ৯০ জেলেকে আটক করে। এর মধ্যে ৩২জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা, ১২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। বাকী ৪০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এসব ঘটনায় মামলা হয়েছে ১৩টি এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ৩টি। অভিযানের সময় জব্দকৃত ৯ লাখ মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ৯৫৯ কেজি ইলিশ স্থানীয় এতিম খানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত ৩৭টি নৌকা থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy