কেরানীগঞ্জে স্বাধীন পরিবহনে আগুন

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :

সারাবাংলা

কেরানীগঞ্জে স্বাধীন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সারাদেশে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল চলাকালে রোববার (২৯ অক্টোবর)

2023-10-29T17:57:36+00:00
2023-10-29T17:57:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে স্বাধীন পরিবহনে আগুন
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২১৪)
X

কেরানীগঞ্জে স্বাধীন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সারাদেশে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল চলাকালে রোববার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে  এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কেরানীগঞ্জের ঘাটারচরে বাসটি দাঁড়িয়েছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। স্থানীয় জনতা বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, শনিবারের বিএনপির  সমাবেশে পুলিশি হামলার অভিযোগ এনে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy