রাজশাহীতে পুলিশ সদস্যের গাড়িতে আগুন

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে

2023-10-29T18:04:01+00:00
2023-10-29T18:04:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে পুলিশ সদস্যের গাড়িতে আগুন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X

রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (২৯ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্য মো. রিপন ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে প্রাইভেটকারে করে বেড়াতে যাচ্ছিলেন।

বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকায় পৌঁছালে গতিরোধ করে তাদের প্রাইভেটকার থেকে নামিয়ে দেন হরতাল সমর্থকরা। পরে প্রাইভেটকারটিতে আগুন দিয়ে পালিয়ে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। তবে তার আগেই গাড়িটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, রাজশাহীর বাঘায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এই ঘটনায় কেউ হতাহত হননি। এই ঘটনায় বাঘা থানায় একটি মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy