হাতীবান্ধায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামাত, বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ,

2023-10-29T18:53:53+00:00
2023-10-29T18:53:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৬২)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামাত, বিএনপির হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে  আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবক লীগ ।

রবিবার (২৯) অক্টোবর বিকেলে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেডিকেল মোড়ে  সমাবেশে এসে মিলিত হয়।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু'র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রওশন আলম খাঁন মানিকের  সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল,ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃমশিউর রহমান,টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, বিএনপি, জামাত হরতালের নামে অগ্নি সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে। সাংবাদিকদের উপরে হামলা ও পুলিশের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড যাতে না চালাতে পারে তাই সব সময় ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করবো। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy