কেশবপুরে ‘এক ঘন্টার চেয়ারম্যান’ কলেজ ছাত্রী আশা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

কেশবপুরে এক ঘন্টার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন কলেজ ছাত্রী আশা দাস (১৭)। প্রতীকী চেয়ারম্যান হওয়া আশা দাস

2023-10-29T19:17:15+00:00
2023-10-29T19:25:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুরে ‘এক ঘন্টার চেয়ারম্যান’ কলেজ ছাত্রী আশা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ অক্টোবর, ২০২৩, ৭:১৭ পিএম  আপডেট: ২৯.১০.২০২৩ ৭:২৫ পিএম  (ভিজিট : ১৭৭)
X

কেশবপুরে এক ঘন্টার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন কলেজ ছাত্রী আশা দাস (১৭)। প্রতীকী চেয়ারম্যান হওয়া আশা দাস কেশবপুর শহরের হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ)-এর উপজেলা শাখার সহ সভাপতি। সে উপজেলার মজিদপুর গ্রামের কালীপদ দাসের মেয়ে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও পরিত্রাণের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের নিকট থেকে তার কার্যালয়ে এক ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন কলেজ ছাত্রী আশা দাস। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আশা দাস প্রতীকী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এক ঘন্টার দায়িত্ব পেয়ে আশা দাস উপজেলাকে নারী বান্ধব করতে, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধসহ নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন।

এনসিটিএফ’র উপজেলা শাখার সভাপতি প্রসেনজিৎ দাসের সভাপতিত্বে পরে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মুহা. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কবি মুনছুর আলী ও নারী নেত্রী শিখা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন পরিত্রাণের কর্মকর্তা রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিত্রাণের প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস।   








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy