রাঙ্গাবালীতে আ’লীগ অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার

2023-10-30T15:35:50+00:00
2023-10-30T15:35:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে আ’লীগ অফিস ভাংচুর, ককটেল বিস্ফোরণ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওই ইউনিয়নের পুলঘাট বাজারে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের দাবি, পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনাটি ঘটিয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, সোমবার আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ করার লক্ষ্যে সদর ইউনিয়নের দলীয় অফিসে রাতে প্রস্তুতি সভা করছিল নেতাকর্মীরা। এমন সময় বিএনপির ৫০-৬০জন  দুষ্কৃতকারী এসে অফিসের সামনে একেএকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ২০-২৫ জন অফিসের ভেতরে ঢুকে ভাংচুর করে চেয়ার-টেবিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপির দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছে। আমরা এ  ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। আওয়ামী লীগ অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে। অফিসের কাছেই তিনটি ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছি। অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে অভিযান চলছে।

 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy