প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৬:০৩ পিএম (ভিজিট : ১৪৭)

X
পাবনার ঈশ্বরদীতে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও জামায়াত ইসলামের ছাত্রশিবির নেতাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল (সোমবার) দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়ার মারমি, নওদাপাড়া, খারজানি পাঠানি, সাহাপুর ও আওতাপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিএনপি নেতা আক্কাস আলী বিশ্বাস, কামাল উদ্দিন,শাহিন হোসেন, যুবদল নেতা শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা শিহাব হোসেন,আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল পারভেজ ও শিবির নেতা আশিকুর রহমান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটককৃতরা সবাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে থানায় পুর্বের নাশকতা মামলা হয়েছে। সেই মামলাতেই আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।