সোনাগাজীতে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ শামীম আলম।সোমবার সকালে পৌর সভাস্থ সোনাগাজী বালিকা

2023-10-30T18:48:16+00:00
2023-10-30T18:48:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৩৯)
X

সোনাগাজীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ শামীম আলম।

সোমবার সকালে পৌর সভাস্থ সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ ও সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাহমিদা হক, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।

সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে ছাত্রীদের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy