নদীতে ভাসছিল এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বরিশালের মুলাদী উপজেলায় এটিএম খালেকুজ্জামান (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে

2023-10-30T19:19:04+00:00
2023-10-30T19:41:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নদীতে ভাসছিল এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৭:১৯ পিএম  আপডেট: ৩০.১০.২০২৩ ৭:৪১ পিএম  (ভিজিট : ১৭২)
X

বরিশালের মুলাদী উপজেলায় এটিএম খালেকুজ্জামান (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে তিনি অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামানের ছেলে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।

তিনি বলেন, দুপুরে জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুর ২টার দিকে নাজিরপুর নৌপুলিশ ও থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। তার এনাআইডিতে বাবার নাম এটিএম শামসুজ্জামান লেখা। এটিএম খালেকুজ্জামান ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। পরে সূত্রাপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা স্বজনদের জানিয়েছেন।

ওসি আরও বলেন, খালেকুজ্জামানের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy