খুলনা-মোংলা রুটে পরীক্ষামূলকভাবে ছুটলো ট্রেন

সৈকত মোঃ সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত নির্মিত নতুন রেললাইনে পরীক্ষামূলকভাবে চলল ট্রেন। সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় ফুলতলা থেকে

2023-10-30T19:25:27+00:00
2023-10-30T19:25:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা-মোংলা রুটে পরীক্ষামূলকভাবে ছুটলো ট্রেন
সৈকত মোঃ সোহাগ, খুলনা
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৭:২৫ পিএম   (ভিজিট : ২০৯)
X

খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত নির্মিত নতুন রেললাইনে পরীক্ষামূলকভাবে চলল ট্রেন। সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় ফুলতলা থেকে মোংলার উদ্দেশে ছেড়ে যায় এই ট্রেন। ১ নভেম্বর খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এ উদ্বোধন করবেন। এই রুটে ট্রেন চালু হলে আরও গতিশীল হবে মোংলা বন্দর।

প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, ট্রানজিট সুবিধার আওতায় ভারত, নেপাল ও ভুটানে পণ্য পরিবহন সহজ করতে ২০১০ সালে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দর পর্যন্ত রেলপথ স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। ২০১০ সালের ২১ ডিসেম্বর একনেকে অনুমোদন পায় প্রকল্পটি।

ভারত সরকারের ঋণসহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টার্বো ও ইরকন ইন্টারন্যাশনাল। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৮০১ কোটি ৬১ লাখ টাকা। ২০১৩ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কয়েক ধাপে মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত করা হয়। সর্বশেষ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা।

এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রূপসা নদীর ওপর সেতু নির্মাণ। ৫.১৩  কিলোমিটার দৈর্ঘ্যের রেলসেতুর কাজ পুরোপুরি শেষ। ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ৬৪ কিলোমিটার পথ হলেও স্টেশনগুলোর ডাবল লাইন হিসাব করে এই প্রকল্পে রেলপথ বসবে ৯১ কিলোমিটার। এরই মধ্যে প্রকল্পের ৮১ কিলোমিটার রেলপথ বসানো সম্পন্ন হয়েছে। ফুলতলা থেকে মোংলা পর্যন্ত মোট ৯টি প্লাটফর্ম রাখা হয়েছে। সবগুলোর নির্মাণও সম্পন্ন হয়েছে। এছাড়া শেষ হয়েছে ১০৭টি ছোট ব্রিজ ও ৯টি আন্ডারপাস নির্মাণকাজও।

এ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান জানান, খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy