বিএনপি আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির সমালোচনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপি যেভাবে পুলিশকে কুপিয়ে মেরেছে

2023-10-30T20:03:46+00:00
2023-10-30T20:03:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না: শামীম ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৮:০৩ পিএম   (ভিজিট : ২০১)
X

বিএনপির সমালোচনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপি যেভাবে পুলিশকে কুপিয়ে মেরেছে এটার বিচার আপনারাই (জনগণ) করবেন। প্রধান বিচারপতির বাস ভবনে হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। পুলিশকে কুপিয়ে মারা মানে আইনকে কুপিয়ে মারা। তবে একটা ধাক্কা লেগে গেছে, ওরা (বিএনপি) আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ওরা নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে আসবে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সরকারের কাছে সকল তথ্যপ্রমাণ আছে জানিয়ে শামীম ওসমান বলেন, ওরা তো কিছু বাদ রাখেনি। সাংবাদিকদেরও পিটিয়েছে। পুলিশের লোকটার মৃত্যু কনফার্ম করার জন্য তাকে চাপাতি দিয়ে কোপানো হলো। এগুলো কল্পনার অতীত।

বিএনপি জামায়াতের অবরোধ প্রতিহতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশনা পাইনি। আমাদের শান্তি সমাবেশ করতে বলা হয়েছে, আমরা তা করছি। প্রতিহতের নির্দেশ পেলে অবশ্যই করবো। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy