ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে মডেল মসজিদ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ অক্টোবর, সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি

2023-10-30T21:32:08+00:00
2023-10-30T21:32:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে মডেল মসজিদ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৯:৩২ পিএম   (ভিজিট : ১০৩৫)
X

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ অক্টোবর, সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সারাদেশের ৬৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল মসজিদের উদ্বোধন করেন। 

এ উপলক্ষ্যে সদর মডেল মসজিদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ, ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মো. জাবের হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আলেম-ওলামাগনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তর সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে এই মডেল মসজিদটি নির্মাণ করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy