নারায়নগঞ্জে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।মঙ্গলবার (৩১

2023-10-31T11:53:37+00:00
2023-10-31T11:58:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়নগঞ্জে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১১:৫৩ এএম  আপডেট: ৩১.১০.২০২৩ ১১:৫৮ এএম  (ভিজিট : ১৬৬)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।
অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ

অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ







এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে সড়কে টায়ারে আগুন জ্বালায় অবরোধকারীরা। এসময় মিছিলে অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
আহত পুলিশ সদস্য

আহত পুলিশ সদস্য












পরে রুহুল কবির রিজভী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও তার ফ্যাসিবাদী সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও মামলার খড়গ নেমে এসেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার রয়েছে এবং আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যে এসব মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত তার সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy