ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর এলাকার ৩০০ ফুট সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল ও

2023-10-31T12:32:24+00:00
2023-10-31T13:19:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১২:৩২ পিএম  আপডেট: ৩১.১০.২০২৩ ১:১৯ পিএম  (ভিজিট : ২৭৬)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর এলাকার ৩০০ ফুট সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সরকার বিরোধী স্লোগান দেন। বিএনপি ডাকা টানা তিন দিন অবরোধের প্রথম দিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল আটটার দিকে জলসিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে , একদফা দাবিতে বিএনপির ডাকা সারাদেশে টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সুলতান মাহমুদ ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা কাঞ্চন ব্রিজ এলাকা থেকে লাঠি সোটা নিয়ে ৩০০ ফুট সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি সরকার বিরোধী স্লোগান দিতে দিতে সমু মার্কেট হয়ে জলসিড়ি এলাকায় গিয়ে সড়কে টায়ারে অগ্নি সংযোগ করেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এতে সড়কের উভয় দিকের চলাচলরত যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে জেলা পুলিশের বি-সার্কেল আবির হোসেন বলেন, ৩০০ ফিট সড়কে ছাত্রদল ও যুবদল নেতাকমীরা নেমে ঝামেলার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy