ঈশ্বরদীতে বিএনপি-জামায়তের মিছিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধকারীরা কাপড়ে মুখ ঢেকে স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতার পোস্টারের ব্যানার

2023-10-31T12:36:07+00:00
2023-10-31T12:36:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে বিএনপি-জামায়তের মিছিল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৪৪)
X

অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে পাবনার ঈশ্বরদীতে অবরোধকারীরা কাপড়ে মুখ ঢেকে স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতার পোস্টারের ব্যানার বোর্ড ছিড়ে আগুন দিয়েছে। এসময় ৫টি সিএনজি ও অটোরিকশা ভাঙচুর করা হয়। শহরের রেলগেট এলাকায় সকাল সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এছাড়াও সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়াতে অবরোধের সমর্থনে দাশুড়িয়াতে জামায়ত ইসলামের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল আনুমানিক সোয়া ছটার দিকে ৩০ থেকে ৩৫ জন যুবক মুখবাধা অবস্থায় হাতে রামদা ও ধারালো অস্ত্রসহ রেলগেট এলাকায় এসে অবরোধের পক্ষে স্লোগান দেয়। এ সময় অবরোধকারীরা রেলগেট ট্রাফিক আইল্যান্ডের সঙ্গে সাঁটানো স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসসহ বেশ কয়েকজন নেতার পক্ষে টাঙানো শুভেচ্ছা সম্বলিত কাঠের ব্যানার ও পোস্টার ছিড়ে আগুনে পুড়িয়ে দেয় ও রাস্তায় টায়ার জ্বালিয়ে। খবর পেয়ে টহলে থাকা পুলিশ ভ্যান ছুটে এলে মুখবাধা অবরোধকারীরা রেলগেট বাজারের দিকে চলে যায়। একই সময় রেলগেটে পাকশী ও লালপুর সড়কে চলাচলকারী পাঁচটি সিএনজিও এবং অটো রিক্সা ভাঙচুর করে অবরোধকারীরা। বিমানবন্দরে সড়কে আগুন দেওয়া হয়। 

এদিকে অবরোধের মধ্যেও সকালে ঈশ্বরদী ইপিজেডে বহনকারী যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। সকালে ট্রেন চলাচল করেছে। তবে শহরে দূরপাল্লার বাসট্রাকসহ ভারী যানবাহন বন্ধ রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন, সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy