পি‌রোজপু‌রে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মোঃ জলিল হাওলাদার (৫৫) নিহত হ‌য়ে‌ছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভান্ডারিয়া উপজেলার

2023-10-31T13:20:22+00:00
2023-10-31T13:20:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১:২০ পিএম   (ভিজিট : ১৭৬)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী মোঃ জলিল হাওলাদার (৫৫) নিহত হ‌য়ে‌ছে। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি বাড়ি মসজিদের সামনে সড়কে দূর্ঘটনা ঘটে। জলিল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভা বহেরাতলা গ্রামের মৃত ইসমাইল হাওলাদারের পুত্র। 

স্থানীয়রা জানান, জলিল হাওলাদার একজন মাছ ব্যবসায়ী। আনুমানিক ভোর ৫টার দিকে মোটরসাইকেল যোগে মঠবাড়িয়া উপজেলা থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাওয়ার পথে ভান্ডারিয়া ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি মসজিদের সামনে রাস্তায় নষ্ট হ‌য়ে প‌ড়ে থাকা ট্রা‌কের পিছ‌নে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, মৃত্যুর ঘটনা নিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy