ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী রোহান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা

2023-10-31T13:35:54+00:00
2023-10-31T13:35:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১:৩৫ পিএম   (ভিজিট : ৯৭)
X

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী রোহান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। নিহত রোহান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের কাজী আতিকের ছেলে।দুর্ঘটনায় আহতরা হলেন- হৃদয় (১৮), সাইফ (১৯) নাদিম (২১) ও রিজু (২১)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রোহান তার বন্ধুকে নিয়ে সন্ধ্যার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকার শেখ হাসিনা সড়কে ঘুরতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের পাঁচজন গুরুতর আহত হয়। 

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে রোহানকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোহান মারা যায়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy