ডিমলায় মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

“বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি, ফিস্টুলা রোগী ভাল হলে, ঘৃনা ভয় যাবে চলে”

2023-10-31T13:49:07+00:00
2023-10-31T13:49:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১:৪৯ পিএম   (ভিজিট : ২৩১)
X

“বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি, ফিস্টুলা রোগী ভাল হলে, ঘৃনা ভয় যাবে চলে” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ল্যাম্ব-এসএস-এফজিএফ প্রজেক্টের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান রাসেদ।


এসময় আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শামান্তা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ হায়দার আলী, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ওয়াহেদুজ্জামান, দিনাজপুর ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোঃ ইছারব হোসেন, প্রোগ্রাম  এ্যাসিসটেন্ট মোঃ তোজাম্মেল প্রমুখ।

সভায় ফিস্টুলা প্রতিরোধে বক্তারা বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব রোধ, ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে না দেওয়া ও ২০ বছরের আগে বাচ্চা না নেওয়া, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানো, নিয়মিত গর্ভকালীন চেকআপ, সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করে বিষদ আলোচনা করেন।

এ বিষয়ে ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোঃ ইছারব হোসেন জানান, আগামী ২৯ নভেম্বর ডিমলা উপজেলায় ফিস্টুলা রোগ শনাক্তকরণের লক্ষ্যে স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হবে। যেখানে বিনামূল্যে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান ২০০৬ সাল থেকে ল্যাম্ব হাসপাতাল ফিস্টুলা বিষয়ে কাজ করছেন। কার্যক্রমটির দাতা সংস্থা হিসেবে সহযোগিতা করছে উইমেনস হোপ ইন্টারন্যাশনাল (ডব্লিউএইচআই)। বিবাহিত নারীদের বাচ্চা ডেলিভারির পর বা তলপেট অথবা জরায়ুতে কোনো অপারেশনের পর হতে মায়েদের মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রসাব বা পায়খানা অথবা উভয়েই ঝড়তে থাকা সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিলে সেটি বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে শনাক্ত শেষে চিকিৎসা প্রদান করছে ল্যাম্ব। জরুরি হলে অপারেশনের সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy