প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ২:১৩ পিএম (ভিজিট : ১৮১)

X
বিএনপি-জামায়াতের ডাকা সড়ক অবরোধের প্রথম দিনে কোনো প্রভাব পড়েনি খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। অন্যান্য দিনের মতোই প্রায় স্বাভাবিক রয়েছে উপজেলার প্রায় সব ধরণের কার্যক্রম। হরতাল আহবানকারী দলের কোনো স্তরের নেতাকর্মীকে দেখা যায়নি মাঠে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও চলছে সাজেক পরিবহন,সিএনজিচালিত অটোরিকশা সহ পণ্য বাহী ট্রাক, টমটম, মোটরসাইকেল কোনো বাধা ছাড়াই চলাচল করছে। সকল সরকারি বেসরকারি অফিস ও বাজারের দোকান-পাট খোলা রয়েছে।
অন্যদিকে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পাহারা দিতে দেখা গেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া জানান, সড়ক অবরোধকে কেন্দ্র করে মাটিরাঙ্গায় এখনো পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা অরাজকতা সৃষ্টি হয়নি। যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলা স্বাভাবিক রয়েছে।