গৌরনদীতে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৩:০৪ পিএম (ভিজিট : ১০০)

X
গৌরনদীতে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে ২য় ত্রৈমাসিক সভা ও বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ সুকান্ত বাবু মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।