দশমিনায় ১৫ হাজার মিটার জাল জব্দ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৩:১৩ পিএম (ভিজিট : ২৫২)

X
দশমিনায় তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞার কালে বিশেষ অভিযান পরিচলনা করে ১৫০০০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।
সোমবার (৩১ অক্টোবর) মধ্যরাতে দশমিনা থানার ভারপ্রাপ্ত (ওসি) আনোয়ার হোসেন তালুকদারে নেতৃত্বে এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচলনা করে উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী থেকে ৪৫ কেজি জাটকা ও ১৫০০০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত জাল জব্দ করা হয়েছে।
পরে সকাল ৮ টায় উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো.নাজমুল হাসেন ও ক্ষেত্র সহকারী মো.মিলনসহ যৌথভাবে জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করে এবং স্থানীয় বিভিন্ন এতিমখানায় এ মাছ বিতরণ করেন।