প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৩:৩৭ পিএম (ভিজিট : ১৭৮)

X
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, জ্বালাও, পোড়াও ও অগ্নিসংযোগ করে ক্ষমতায় আসা যায় না। বিএনপি-জামায়াত আবারও প্রমান করেছে তারা সন্ত্রাসী দল। তাদের কাছে দেশের জনগন নিরাপদ নয়।
শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি জামায়াত ২৮ অক্টোবর রাজধানীতে যে তান্ডব চালিয়েছে তা ফিলিস্তিনিতে ইসরাইলী হামলার চেয়ে ভয়ংকর। তারা একজন পুলিশ সদস্যকে সাপ পিটান পিটিয়ে হত্যা করেছে। তারা ২১ জন সংবাদকর্মীকে আহত করেছে। তাদের দেয়া হরতাল ইতিমধ্যে জনগন প্রত্যাক্ষান করেছে। আজ থেকে ৩ দিন ব্যাপী অবরোধের চিত্রও বাংলার জনগন বয়কট করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনকে সজাগ থাকতে হবে যাতে কোন উপজেলায়,থানায় বা ইউনিয়ন এমনকি পাড়া-মহল্লায় যাতে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা কোন তান্ডব চালাতে পারে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত সকল নেতাকর্মীকে মাঠে থেকে সকল সন্ত্রাসী কর্মকান্ড রোধে কার্যকরী ভ’কিা রাখার আহবান জানান।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতাপ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ,জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, জেলা মৎস্য জীবী লীগের সভাপতি হাজী সাইফুল খান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জিএম ফারুক হোসেন প্রমুখ।