পল্টনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশের দাবি, পল্টনের হোটেল-৭১ এর পাশের গলি থেকে অবরোধের সমর্থনে বের

2023-10-31T15:38:37+00:00
2023-10-31T15:38:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পল্টনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১২৯)
X

রাজধানীর পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পুলিশের দাবি, পল্টনের হোটেল-৭১ এর পাশের গলি থেকে অবরোধের সমর্থনে বের হওয়া বিএনপির নেতাকর্মীরা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, বেলা সোয়া ১ টার দিকে পল্টন থানাধীন বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় হোটেল-১৭ এর পাশের গলি থেকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। মিছিল থেকে বিজয় নগরে একটি ককটেল বিস্ফোরণ করেন তারা। এরপর তারা আরেকটি প্রাইভেটকার ভাঙচুর করার চেষ্টা করেন।  

এ সময় পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি ভাঙচুরের হাত থেকে রক্ষা করে বলে জানান এই কর্মকর্তা।  

এর আগে, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy