কেন্দুয়ায় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল আ.লীগের

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি-জামাতের দেশব্যাপী তিন দিনের অবরোধের ১ম দিনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। মাঠে নেই বিএনপি,

2023-10-31T16:45:59+00:00
2023-10-31T16:45:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল আ.লীগের
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৭৫)
X

বিএনপি-জামাতের দেশব্যাপী তিন দিনের অবরোধের ১ম দিনে তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। মাঠে নেই বিএনপি, বিক্ষোভ  মিছিল করেছে  আ.লীগ, হরতালে নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তা  কেন্দুয়া থানা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া পৌর শহরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের সমর্থনে কোনো মিছিল- মিটিং, পিকেটিং চোখে পড়নি। এমনকি অবরোধ সমর্থিত দলের নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। 

এদিকে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দুয়া  উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকে বিক্ষোভ সমাবেশ করার জন্যে। 

বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে তিন দিন ব্যাপী অবরোধের  প্রতিবাদে কেন্দুয়া  উপজেলা আওয়ামীলীগ দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকায় শান্তি ও উন্নয়ন সভায় বক্তব্য রাখেন, 

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, উপজেলা ছাত্র লীগের আহবায়ক ইফতেখার তালুকদার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম মহসিন প্রমূখ। 

নেতৃবৃন্দ বলেন, রাজধানী ঢাকাতে বিএনপি  তাদের  শান্তি সমাবেশ করার প্রত্যয়ে সরকারের দেয়া ২০ দফা  শর্ত মেনে পল্টনে সমাবেশ করার কথা থাকেলও তারা শান্তি সমাবেশে ব্যর্থ হয়েছে।  বিএনপির সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজধানীতে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে,হাসপাতালের অ্যাম্বুল্যান্স পুড়িয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, দায়িত্বরত সাংবাদিক বন্ধুদের হামলা চালিয়ে আহত করেছে, প্রধান বিচারপতির বাসভবনের সামনে ভাংচুর করেছেন। সর্বোপরি  এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। তারপরও দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে তারা তিন দিনের অবরোধের  মতো কঠোর কর্মসূচি দিয়েছে। বিএনপির এই সন্ত্রাসী হামলায় যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি  জোর দাবি জানান নেতৃবৃন্দ। 

কেন্দুয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ । যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি বলে তিনি জানান। 

এদিকে অবরোধের  সমর্থনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির কোনো মিটিং, মিছিল, পিকেটিং চোখে পড়ে নাই।  

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মো হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনকসহ কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy