কেশবপুর পৌরসভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কেশবপুর পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন

2023-10-31T20:15:15+00:00
2023-10-31T20:15:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুর পৌরসভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৬৫)
X

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কেশবপুর পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সাথে সাথে উক্ত ওয়ার্ড দুটির কেন্দ্র পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।

এ উপলক্ষে ৩১ অক্টোবর বিকালে পৌরসভার বাজিদপুর ব্যাপটিস্ট স্কুল প্রাঙ্গনে ওই কমিটি গঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহীদ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম খান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রানী হালদার, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যা, আব্দুল আজিজ ছোট, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন, যুবলীগনেতা মিন্টু প্রমুখ।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সর্বসম্মতিক্রমে উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহীদকে কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যাকে আহ্বায়ক করে ৫ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি এবং ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুকে আহ্বায়ক নির্বাচন করে ৬নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy