শিবালয়ে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ধাওয়া, কার্যালয় ভাঙচুর

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ

সারাবাংলা

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরঘাটে চাঁদা নিয়ে যুবদল নেতার সঙ্গে হ্যালোবাইক সমিতির নেতাদের ধাওয়া পাল্টা ধাওয়া। দৌড়ে পালায় শিবালয় উপজেলা

2023-11-01T13:07:20+00:00
2023-11-01T13:07:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ধাওয়া, কার্যালয় ভাঙচুর
আমিনুল ইসলাম, মানিকগঞ্জ
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১:০৭ পিএম   (ভিজিট : ৪৭৬)
X

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরঘাটে চাঁদা নিয়ে যুবদল নেতার সঙ্গে হ্যালোবাইক সমিতির নেতাদের ধাওয়া পাল্টা ধাওয়া। দৌড়ে পালায় শিবালয় উপজেলা যুবদলের সভাপতি আলাল উদ্দিন। ভাংচুর করা হয়েছে পাটুরিয়া যুবদল কার্যালয়।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জনাগেছে, মঙ্গলবার রাতে  বিএনপির চলমান অবরোধের সময় উপজেলা যুবদল সভাপতি আলাল উদ্দিন তার সহযোগীদের সাথে নিয়ে অটোরিক্সা সমিতির কাছে চাঁদা চাইতে গিয়ে হকার লীগের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তিনি। গণপিটুনির শিকার হয় সাথে থাকা দুইজন ছাত্রদল কর্মী। পরে অটোরিসার সমিতির নেতারা ভাংচুর করে পাটুরিয়া যুবদল কার্যালয়।

পাটুরিয়া ঘাট শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া জানান, গতকাল রাতে চাঁদা নিয়ে অটোরিক্সা সমিতির নেতাদের সাথে যুবদল নেতা আলালের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আলাল পালিয়ে গেলেও গনধোলাইয়ের শিকার হয় আকতার নামের চাঁদাবাজ।

তিনি আরো জানান, সারাবছর পাটুরিয়া ঘাট এলাকায় চলাচল রত প্রতিটি অটোরিক্সা থেকে ৭০ টাকা করে চাঁদা আদায় করে আসছে শিবালয় উপজেলা যুবদলের সভাপতি আলাল উদ্দিন। বিএনপি জামাতের রাজনীতি করে পাটুরিয়া ঘাটের সমস্ত কিছু তাদের দখলে নিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে রামরাজত্ব চালাচ্ছে তিনি। পাটুরিয়া ঘাটে টয়লেটের দায়িত্বও তাদের কাছে। 

স্থানীয়রা জানান, ২০১৫ সনে দেশব্যাপী আগুন সন্ত্রাস কালে পাটুরিয়ায় গাড়ি পোড়ান যুবদল নেতা আলাল। তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহিম খানের আপন ভাগ্নে। মামার পরিচয়ে যুবদলের রাজনীতি করেও পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির আখড়া তৈরি করেছে।

এবিষয়ে শিবালয় উপজেলা যুবদলের সভাপতি আলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অটোরিক্সায় চাঁদাবাজির ঘটনা আমি জানিনা। তবে যুবদল কার্যালয় ভাঙচুর ও একজন ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। তার মাথায় ১৪ টি সেলাই পড়েছে। তিনি এখন মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  অটোরিক্সায় চাঁদাবাজির কথা যারা বলেছ তা সত্য নয়।

এব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তবে অটোরিক্সা সমিতি বলতে কিছু নেই পাটুরিয়াতে। এবিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিস্তারিত বলতে পারবো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy