শ্রীপুরে আ.লীগের হরতাল বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১

2023-11-01T13:54:41+00:00
2023-11-01T13:54:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে আ.লীগের হরতাল বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১:৫৪ পিএম   (ভিজিট : ৩২৮)
X

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (১ লা নভেম্বর ) বেলা ১১ টায় মাওনা চৌরাস্তা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। ঢাকা ময়মনসিংহ  মহাসড়কের নতুন বজার থেকে জয়না বাজার পর্যন্ত প্রদক্ষিন শেষে মাওনা ফ্লাইওভারের নিচে  সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।   
 
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারন সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন,  শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কামাল ফকির, শ্রীপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান আকন্দসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আবার তারা ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াওয়ের মতো রাজনীতি করার চেষ্টা করছে। যা প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে। তারা আজকে হরতাল ডেকে দেশের উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। বিএনপি-জামায়াত পুলিশ সদস্যকে হত্যা করেছে,সাংবাদিককে হত্যা করেছে।  এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার আহবান জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy