ময়মনসিংহে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১৪৫ জনের নামে মামলা

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দসহ ১৪৫

2023-11-01T14:05:01+00:00
2023-11-01T14:05:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ১৪৫ জনের নামে মামলা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ২:০৫ পিএম   (ভিজিট : ২৬২)
X

ময়মনসিংহে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দসহ ১৪৫ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। এদিকে, জেলায় ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবগত রাত ১০ টার দিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে এক নম্বর ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দকে দুই নম্বর আসামী করে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১২০ জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক আইনে  মামলা হয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে মামাটি দায়ের করেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে ওসি বলেন, বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল সোয়া ৯ টার দিকে নগরীর চরপাড়া মোড় এলাকায় পুলিশ টহল দিতে ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর পাটগুদাম ঢাকা রেললাইনের পূর্ব পাশে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তার উপর বিএনপির নেতাকর্মীরা বেআইনীভাবে অবস্থান করছে। 

সেখানে তারা জীবনহানিকর মারাত্বক অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরনসহ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে এবং গাড়ি ভাংচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতেই বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে ৪টি ককটেলের বিস্ফোরিত অংশ, যানবাহনের ২৫ টি  গ্লাসের ভাঙ্গা টুকরা ও ৩৪ টি ইটের টুকরা জব্দ করে পুলিশ।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার অভিযান চলছে।

এদিকে, ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোতোয়ালী থানায় ১৬, ত্রিশালে ৯, মুক্তাগাছা ৪, নান্দাইলে ৪, ঈশ্বরগঞ্জে ৩, ভালুকায় ৩, ধোবাউড়ায় ৩, গফরগাঁও ১, গৌরীপুরে ১, ফুলবাড়িয়ায় ১ ও ফুলপুরে ৩ জনকে গ্রেফতার করা হয়। 

ত্রিশালে পেট্রোল বোমাসহ শিবিরের তিনজন ও বিএনপির ৬ নেতাকর্মী আটক করা হয় বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন। তিনি আরও জানান, নাশকতার উদ্দেশ্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি মোটরসাইকেল যোগে শিবিরের পাঁচ নেতাকর্মী ঘোরাফেরা করছিল। তাদের কাঁধে ব্যাগ ঝুলানো ছিল। এতে মহাসড়কে টহলরত পুলিশদের সন্দেহ হয়। পুলিশ তাদের থামতে বললে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যেতে থাকে। পরে তাদের পিছু নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের ব্যাগ থেকে দুটি পেট্রোল বোমা ও দিয়াশলাই উদ্ধার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নাশকতার পরিকল্পনা করায় তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
অপর দিকে মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরীতে অবরোধের সমর্থনে মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ও বিআরটিসির বাস ভাংচুর করায় দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিন ও শ্রমিক দলের সদস্য মাহাবুবুরকে গ্রেফতার করা হয়। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরণ আইনে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, অবরোধের সমর্থনে মিছিল বের করে ৪ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ওই সময় বিআরটিসি পরিবহনের বাসে ভাংচুর করে বিএনপির নেতাকর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy