প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ২:৫৩ পিএম (ভিজিট : ১২৮)

X
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার সকালে (১ নভেম্বর) “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে সকাল ১০ টয় যুব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ভান্ডারিয়ায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা প্রকৌশলী বদরুল আলম, সমবায় কর্মকর্তা মঈনুল হাসান, মেডিকেল অফিসার ডা. আহমেদ শফী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শুদেব সরকার, ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মাহমুদা হোসেন দিনা, যুবমহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী, যুব সংগঠক মাইদুল ইসলাম।
পরে সাত জন যুবকের মাঝে বিভিন্ন পর্যায়ে ৩ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ করা হয়।